‘সেবা সেতু অভিযান’ – যেকোনো প্রকল্পের সুবিধা পেতে চলে আসুন এই ৩ দিন এই জনকল্যাণ শিবির (Seva Setu Abhiyan) -এ

অক্টোবর মাসের শুরু থেকে অর্থাৎ ২ থেকে ৪ অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় বসবে ‘সেবা সেতু অভিযান’ (Seva Setu Abhiyan)। ‘সেবা সেতু অভিযানের অধীনে পশ্চিমবঙ্গের সরকার জনকল্যাণ শিবির (JKS) এর আয়োজন করেছে।
সেবা সেতু অভিযান (Seva Setu Abhiyan) কী?
সেবা সেতু অভিযানের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে। পশ্চিমবঙ্গে মোট ৩,১০৪টি শিবির বসবে। এই জনকল্যাণ শিবিরে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ করা হয়। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়া, বা নথি যাচাই বিভিন্ন কাজ করা হয় এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে।
সেবা সেতু অভিযানে কি কি সুবিধা পাবেন?
সেবা সেতু অভিযানের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীরা যে যে প্রকল্পের সুবিধা পাবেন সেগুলো নিচে দেওয়া হল ছাত্রছাত্রীরা যে প্রকল্পের সুবিধা গুলি পাবেন – ১)শিক্ষাশ্রী, ২) মেধাশ্রী, ৩) প্রি-ম্যাট্রিক, ৪) পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ , ৫) তপশিলি বন্ধু, ৬) সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি, ৭) স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ৮) পিএম ইন্টার্নশিপ, ৯) অ্যাপ্রেন্টিসশিপ ও দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প, ১০) উৎকর্ষ বাংলা ও রোজগার সেবা পোর্টাল।
কৃষক ও মৎস্যজীবী মানুষেরা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন?
১) কিষান ক্রেডিট কার্ড
২) সয়েল হেলথ কার্ড
৩) কৃষি পরিকাঠামো তহবিল যোজনা
৪) উদ্যানপালন ও ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প।
৫) পিএম মৎস্য কিষান সমৃদ্ধি যোজনা
মহিলারা জনকল্যাণ শিবিরের মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন ?
গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা,কন্যাশ্রী,সুকন্যা সমৃদ্ধি যোজনা, উজ্জ্বলা যোজনা প্রভৃতি।
শ্রমিক ও কাজের খোঁজে থাকা মানুষরা এই শিবিরের মাধ্যমে যে সুবিধাগুলি পাবেন তাহল:
পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প, আর ভিবি-জি রামজি বা এমজিএনরেগার জব কার্ড, ই-শ্রম, শ্রম যোগী মান-ধন যোজনা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।
ছোট ব্যবসায়ী মানুষের জন্য এই শিবিরের মাধ্যমে যে প্রকল্পের সুবিধা থাকছে তাহল:
১) পিএম বিশ্বকর্মা
২) পিএমইজিপি
৩) উদ্যম রেজিস্ট্রেশন
৪) মুদ্রা ঋণ
৫) পিএম স্বনিধি
৬) স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সংযোগ।
ব্যাঙ্ক ও বিমা সংক্রান্ত যে প্রকল্পগুলি সুবিধা পাওয়া যাবে: – ১) অটল পেনশন যোজনা ২) জনধন অ্যাকাউন্ট ৩)জীবন জ্যোতি ও সুরক্ষা বিমা যোজনা।
জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে যে কাজগুলি জনকল্যাণ শিবিরে হবে তাহল:
জমির মিউটেশন, পাট্টার আবেদন, শহরের আবাস যোজনা, সূর্য ঘর যোজনা, শৌচালয় নির্মাণ প্রকল্প, রেকর্ডের ছোটখাটো সংশোধন। এর পাশাপাশি আধার নথিভুক্তি ও সংযুক্তিকরণ এবং নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদনের ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ভোক্তা সচেতনতার কর্মসূচির ব্যবস্থা থাকছে এই জনকল্যাণ শিবিরে।
কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন?
জনকল্যাণ শিবিরে (Seva Setu Abhiyan) যদি আপনি বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র জমা বা ডকুমেন্টস যাচাইকরণের জন্য যান তবে যে ডকুমেন্টসগুলি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেগুলি হল
১) আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি।
২) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
৩) যে ব্যক্তির নামে প্রকল্পের আবেদন করা হবে সেই ব্যক্তির পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪) তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি হলে জাতিগত শংসাপত্রের কপি।
৫) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স কপি।
৬) জমি সংক্রান্ত প্রকল্পের জন্য জমির দলিল, পর্চা বা খতিয়ানের জেরক্স কপি।
কিভাবে জানবেন নিজের এলাকার শিবির কোথায় বসছে?
আপনার এলাকায় জনকল্যাণ শিবির কোথায় বসছে সেটি জানার জন্য প্রথমে আপনাকে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট jks.wb.gov.in-এ গিয়ে ‘Locate a Shivir’ অপশনে ক্লিক করে নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বেছে নিলে জনকল্যাণ শিবিরের তালিকা দেখতে পাবেন। এছাড়াও জনকল্যাণ শিবির সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫০১১৭ (টোল-ফ্রি) এবং ০৩৩-২২১৪০১৫২ এ কল করতে পারেন।



