Advertisement
টেকনোলজি

Jio, Airtel, Vi গ্রাহকদের সবচেয়ে পছন্দের কয়েকটি বিকল্প, যেগুলিতে রোজ ৩ জিবি ডেটা ও কল এবং সেইসাথে OTT বেনিফিটও উপলব্ধ

নিউজ দেস্কঃ দেশের তিনটি প্রধান টেলিকম সংস্থার প্রত্যেকেই তাদের প্রিপেড প্ল্যানের দাম ২০%-২৫% বাড়িয়েছে।সেইসাথে কোম্পানিগুলি একাধিক রিচার্জ প্ল্যানের সাথে উপলব্ধ স্ট্রিমিং বেনিফিট তুলে নিয়েছে, এবং কিছু জনপ্রিয় ৩ জিবি দৈনিক ডেটা প্ল্যানও বন্ধ করে দিয়েছে।এরফলে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে।তবে যাদের দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যানের প্রয়োজন বিশেষত তাদের কথা মাথায় রেখেই এবার নতুন প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থাগুলি।যেগুলিতে প্রতিদিন ৩ জিবি ডেটা সহ কল পাওয়া যাবে, এবং সেইসাথে OTT বেনিফিটও উপলব্ধ।এমন কয়েকটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে জেনে নিনঃ-

Airtel-এর ৬৯৯ টাকার প্ল্যানঃ-

Airtel এর এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিন।প্ল্যানটির অ্যাডিশনাল বেনিফিটগুলির মধ্যে রয়েছে Apollo 24/7 Circle, ফ্রি অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Free Hellotunes, Wynk Music, Amazon Prime মেম্বারশিপের অ্যাক্সেস।

Airtel-এর ৫৯৯ টাকার প্ল্যানঃ-

Airtel এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি এক বছরের জন্য Disney + Hotstar Mobile-এর সাবস্ক্রিপশন উপলব্ধ।এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন।

Vi-এর ৯০১ টাকার প্ল্যানঃ-

Vi এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা সহ দৈনিক ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে এক বছরের জন্য Disney + Hotstar Mobile-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন।

Vi-এর ৭০১ টাকার প্ল্যানঃ-

Vi এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা উপলব্ধ। এছাড়া OTT বেনিফিটের ক্ষেত্রে, এই প্ল্যানে এক বছরের জন্য Disney + Hotstar Mobile-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সেইসাথে Binge All Night, Weekend Data Rollover, এবং Vi movies and TV-এর বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত।এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিন।

Vi-এর ৫০১ টাকার প্ল্যানঃ-

এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা উপলব্ধ। সেইসাথে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এক বছরের জন্য Disney + Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৫৬ দিন।

Jio-র ৬০১ টাকার প্ল্যানঃ-

Jio এর এই প্ল্যানে ৩ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। সেইসাথে প্ল্যানটিতে ৬ জিবি অতিরিক্ত ডেটা সহ এক্সট্রা বেনিফিট হিসেবে এক বছরের জন্য Disney + Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button